বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকার অঙ্গীকার ড. হাফিজুরের

Printed Edition

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত-সমর্থিত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। তুরস্কভিত্তিক একটি উন্নয়ন সংস্থার সহায়তায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান গাজীপুরকে একটি কল্যাণমুখী ও সবার জন্য বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে শুধু রাস্তাঘাট বা ভৌত অবকাঠামো নির্মাণ করলেই চলবে না, বরং সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের অধিকার ও প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে ভবিষ্যতে বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানার আমির ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাদিকুজ্জামান খান, বাসন থানার আমির ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা আকরামুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা। গাজীপুর মহানগর প্রতিনিধি।