জুলাই চেতনা থেকে বিচ্যুতি কারো জন্য কল্যাণকর হবে না : মুহাম্মদ শাহজাহান

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ক্ষমতার দম্ভে জুলাই চেতনা থেকে সরকারের বিচ্যুতি কারো জন্য কল্যাণকর হতে পারে না। তিনি বলেন, একটি জাতির অগ্রযাত্রা তখনই টেকসই হয়, যখন রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার, জবাবদিহিতা এবং জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করা হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসব মূল্যবোধ থেকে সরকারের বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য অশনিসঙ্কেত।

তিনি মঙ্গলবার রাতে বিআইএ মিলনায়তনে চট্টগ্রামের কোতোয়ালি থানা জামায়াতের ত্রৈমাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।