টাঙ্গাইলে প্রবাসীর বাড়িতে তালা ভেঙে লুটপাট

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় এক প্রবাসীর বাড়িতে তালা ভেঙে ঘরের আসবাবপত্র তছনছ ও মূল্যবান মালামাল চুরির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বাড়ির মালিকের বোন মাহবুবা আক্তার টাঙ্গাইল সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাড়িটির একটি করে মালিক আরিফ মিয়া, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে এলে ওই বাসায় অবস্থান করেন। বাড়ির অপর অংশে বসবাস করতেন তার ছোট ভাই ফারাহ আল নোমান (জামিল) ও তার পরিবার। তারাও বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

গত ২২ জুলাই এলাকার বাসিন্দা ময়না নামে এক নারী ফোন করে পরিবারের সদস্যদের জানান, বাড়ির দরজা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং গ্যাস লাইনের গ্যাস বের হচ্ছে। খবর পেয়ে পরদিন বাদির স্বামী ইকবাল হোসেন সরদার বাড়িতে গিয়ে একটি করে দরজা ভাঙা এবং ভেতরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান।

পরিবারের দাবি, ওই কে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৭০ হাজার টাকা নগদ অর্থ, মূল্যবান কাপড়চোপড়সহ বিভিন্ন সামগ্রী রাখা ছিল। তবে কি পরিমাণ মালামাল খোয়া গেছে, বাড়ির মালিক দেশে ফিরে এলে তা নিশ্চিত হওয়া যাবে বলে তারা জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি চাপাতি, ভাঙা তালা, একটি করাত এবং গ্যাস লাইনের একটি পাইপ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে।