চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিম। এ সময় তিনি নগরের জামালখান খাল ও হিজড়া খাল এলাকায় সেনাবাহিনীর ৩৪তম ব্রিগেড কর্তৃক চলমান প্রকল্পভুক্ত বিভিন্ন স্থানে কাজের জন্য প্রদত্ত সাময়িক বাঁধসমূহ অপসারণ কাজ তদারকি করেন। পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান, জনদুর্ভোগ লাঘবে প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের দ্রুত বাঁধ অপসারণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
চট্টগ্রাম শহরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৩৬টি খাল পুনঃখনন, সম্প্রসারণ ও সংস্কারের কাজ চউকের প্রকল্প হিসেবে বাস্তবায়নাধীন। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ৩৪টি খালের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জামালখান খাল ও হিজড়া খালের কাজ চলমান রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ক্যাপ্টেন মোহাম্মদসহ ইঞ্জিনিয়ার কোরের অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ।
জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে চউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরুল্লাহ নুরী (সরকারের অতিরিক্ত সচিব), সদস্য মো: জামিলুর রহমান (প্রধান নগর পরিকল্পনাবিদ), তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.জি.এম. সেলিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক রাজিব দাশ,উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো: আবু ঈসা আনছারী, অর্থ ও হিসাব রক্ষণকর্মকর্তা আনিসুল হক পাটওয়ারী, অথরাইজড অফিসার-২ মো: তানজিব হোসেন, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ, ঊর্ধŸতন স্থপতি মো: গোলাম রব্বানী চৌধুরীসহ সিডিএর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



