বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ইউজিসির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুচ্ছো জানান ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে তার সাথে আলোচনা করেন। একই সাথে তিনি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ^বিদ্যালয়ের বর্তমান অবস্থান তুলে ধরে সার্বিক উন্নয়নে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেন।
এছাড়া তিনি ইউজিসি চেয়ারম্যানকে তার সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।
ইউজিসি চেয়ারম্যান আমন্ত্রণ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ ও সিজিইডির পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



