এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

প্রথম অধ্যায় : দ্বিতীয় ভাগ- ঘটনা ও লেনদেন

Printed Edition

মোহাম্মদ জয়নাল আবেদীন

সহকারী অধ্যাপক

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : দ্বিতীয় ভাগ- ঘটনা ও লেনদেন’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৩৩. হিসাববিজ্ঞানের প্রতিটি ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এ প্রেক্ষিতে কোন ঘটনাটি লেনদেন নয়?

(ক) আর্থিক সেবা (খ) মানবীয় অনুভূতি

(গ) ধারে ক্রয়

(ঘ) নগদে বিক্রয়

৩৪. মালিক কর্তৃক নগদ উত্তোলন ১,০০০ টাকা। এর জাবেদা দাখিলা হলো উত্তেলন হিসাব, ডেবিট নগদান হিসাব, ক্রেডিট

এখানে ‘উত্তোলন হিসাবকে’ ডেবিট করার কারণ কী?

(ক) সম্পদ বৃদ্ধি

(খ) মূলধন বৃদ্ধি

(গ) দায় হ্রাস (ঘ) মালিকানা স্বত্ব হ্রাস

৩৫. হিসাববিজ্ঞানের গাণিতিক সূত্র- অ = খ + ঙঊ। এখানে অ ও খ-এর মধ্যস্থিত চিহ্নটি দ্বারা কী বোঝানো হয়?

(ক) হিসাবের ডান ও বাম দিক (খ) উভয় পার্শ্ব সমান

(গ) আর্থিক ঘটনা ও লেনদেন (ঘ) হিসাবের শ্রেণিবিন্যাসকরণ

৩৬. রফিক সম্প্রতি আদালত কর্তৃক ঋণ পরিশোধে অক্ষম বলে ঘোষিত হয়েছে। তাই ব্যবসায় জগতে রফিকের পরিচয়

(ক) দেউলিয়া হিসেবে

(খ) সুবিধা গ্রহণকারী হিসেবে

(গ) কারবারের মালিক হিসেবে

(ঘ) ব্যবসায়ের উদ্যোক্তা হিসেবে

উত্তর : ৩৩.খ, ৩৪. ঘ, ৩৫. খ, ৩৬. ক।