সমতায় ফিরল শ্রীলঙ্কা নারী দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক চামারি আতাপাত্তু। মাঠের বাইরে থেকে দলের হার দেখতে হয়েছিল। গতকাল দলে ফিরেই ম্যাচের গতিপথ বদলে দেন। তার অলরাউন্ড নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ওয়ানডেতে চার উইকেটে হারিয়েছে টাইগ্রেসদের। গতকাল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫.৫ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৭০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। একই ভেনুতে আগামী শনিবার হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ, যেখানে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। বাংলাদেশ দলের সর্বোচ্চ ৫৮ রান করেন নিগার সুলতানা জ্যোতি। আর বল হাতে নাহিদা আক্তারের শিকার ৪টি।