ক্রীড়া ডেস্ক
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বিশ্ব ফুটবলের বাণিজ্যিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবকে কেন্দ্র করে এই বৈঠক। বিশ্বকাপ ফুটবল এবং ফিফার অন্যান্য প্রতিযোগিতার ২০ শতাংশ বাণিজ্যিকভাবে বেসরকারি বিনিয়োগ সংস্থার কাছে বিক্রি করার পরিকল্পনায় চরম বিতর্কের জন্ম দিয়েছেন ফিফা সভাপতি। এই পদেেপর তীব্র সমালোচনা এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫৫টি দেশকে নিয়ে জরুরি অনলাইন মিটিংয়ের ডাক দিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। উয়েফার দাবি, ফিফার সাম্প্রতিক পরিকল্পনা ফুটবলের প্রশাসন, স্বচ্ছতা এবং ঐতিহ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইনফান্তিনোর নেতৃত্বাধীন ফিফা বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে। প্রস্তাবিত এই কাঠামোতে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে সংখ্যালঘু অংশীদারিত্ব বিক্রির সুযোগ রাখা হয়েছে। ফিফার যুক্তি, এর মাধ্যমে অতিরিক্ত অর্থ সংগ্রহ করে সদস্য দেশগুলোর উন্নয়নে আরো বেশি বিনিয়োগ করা সম্ভব হবে।
বিবিসি এক প্রতিবেদনে বলছে, বিশ্ব ফুটবলের ২১১টি সদস্য সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছে ফিফা। এতে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে যদি দেশগুলো ফিফার এই প্রস্তাবে সম্মত হয়, তবে প্রথম কিস্তিতে ২০ মিলিয়ন ডলারসহ মোট ৪০ মিলিয়ন (প্রায় ৪ কোটি) ডলারের বিশেষ তহবিল পাবে তারা।
এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে উয়েফা। উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের নেতৃত্বে হতে যাওয়া বৈঠকে ফিফার বিতর্কিত প্রস্তাব প্রত্যাখ্যানসহ প্রয়োজনে বড় সিদ্ধান্ত আসতে পারে। সংস্থাটির অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে সদস্য ফেডারেশন, কাব, লিগ, খেলোয়াড় বা সমর্থকদের সাথে যথাযথ আলোচনা করা হয়নি। ফুটবলের শাসনব্যবস্থা কোনো বাণিজ্যিক সম্পদ নয়, যা বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা যেতে পারে। তারা আরো বলেছে, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং এতে শেষ পর্যন্ত কারা আর্থিকভাবে লাভবান হবে, সেটিও স্পষ্ট নয়।
উয়েফা তাদের ৫৫টি সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে। বৈঠকে ফিফার পরিকল্পনার বিরুদ্ধে সমন্বিত অবস্থান গ্রহণের বিষয়টি আলোচনায় রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বয়কটসহ সম্ভাব্য বিভিন্ন পদপে নিয়েও আলোচনা হতে পারে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফিফার ওপর সবচেয়ে বড় ােভের কারণÑ ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বা অন্যান্য মহাদেশীয় কনফেডারেশনকে কিছু না জানিয়ে নেপথ্যে গোপনে এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, যে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করা হচ্ছে, সেটি পরিচালনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের মালিকানাধীন থ্রাইভ ইটারনাল।
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস ােভ উগরে দিয়ে বলেছেন, ‘ইনফান্তিনো নিজের নির্বাচন ফান্ড এবং ভোট কেনার জন্য ফুটবলের ভবিষ্যৎ বিক্রি করছেন। ফিফা ইনফান্তিনোর ব্যক্তিগত সম্পত্তি নয়।’



