পঞ্চগড় থেকে প্রতিনিধি
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা আক্তার প্রিয়া গত চার বছর ধরে বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। দুরারোগ্য এই রোগের সাথে প্রতিনিয়ত লড়াই করলেও অর্থাভাবে তার উন্নত চিকিৎসা অনিশ্চয়তার মুখে পড়েছে।
পঞ্চগড় সদর উপজেলার নিউ মার্কেট এলাকার বাসিন্দা ওমর ফারুকের মেয়ে প্রিয়া বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) রেফার করেছেন। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে পরিবারটি সেখানে চিকিৎসা শুরু করতে পারেনি। পরিবারের দাবি, উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই তার চিকিৎসার জন্য সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা প্রয়োজন।
সহায়তা পাঠানোর ঠিকানা : ওমর ফারুক, নিউ মার্কেট, পঞ্চগড় সদর, পঞ্চগড়। মোবাইল (নগদ/বিকাশ) : ০১৭১৭-৩৭১৪৯৩।



