প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব করছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

Printed Edition

জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ করেছে। মঙ্গলবার ঢাকার অফিসার্স ক্লাবে এ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত ন্যাশনাল লাইফের প্রায় দুই হাজার সফল উন্নয়নকর্মী, বীমা শিল্প ও আর্থিক খাতের সুধীজনরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিন। এ ছাড়া কোম্পানির পরিচালকগণ ও নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।