ক্রীড়া প্রতিবেদক
চীনের লিশুইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় বাংলাদেশের খেলোয়াড়রা মোট চারটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন। পাশাপাশি ১২ জন খেলোয়াড় চতুর্থ থেকে অষ্টম স্থান অর্জন করেছেন। এ পারফরম্যান্সের ফলে এশিয়া অঞ্চলের র্যাংকিংয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করেছে। মাহমুদ হোসাইন ১০০০ মিটার রেসে রৌপ্য, ইরাব মুক্তাদির ৫০০০ মিটারে রৌপ্য এবং ২০০ মিটার ডিটিটি-২ ও ৫০০ মিটার ডি ইভেন্টে দু’টি ব্রোঞ্জ, নারী বিভাগে বাংলাদেশের সাওনা খন্দকার দু’টি রৌপ্য এবং জারিফ তাজওয়ার চৌধুরী ১০০০ মিটার রেসে ব্রোঞ্জ জিতেন।


