কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৫

Printed Edition

ঢাকা জেলা প্রতিনিধি

র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেণ্ডারিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন- মো: আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), পিতা: মৃত আনোয়ার খান, মো: সজিব (২৭), পিতা: মো: রফিক শেখ, আশা আক্তার ঝর্ণা (২০), স্বামী: মো: সজিব, মো: অপু বেপারী ওরফে কুরবান (২৪), পিতা: মৃত সামছুল, মো: খোকন (৫৬), পিতা: মৃত শের আলী।

অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন (মিডিয়া) জানায়, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।