শোক সংবাদ

শাহাব উদ্দিন

Printed Edition

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ অজি উল্যাহ মিয়ার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বেলা ৩টায় উপজেলার গুচ্ছগ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের গুচ্ছগ্রাম জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে ওই মসজিদ কমপ্লেক্স কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা।