ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

Printed Edition
শ্রী আংটি
শ্রী আংটি

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

  • এ কথা বলে হিঃ হিঃ করে হাসে কিছুক্ষণ। তারপর বলে, ওগো নাতি আমার, এবার আমি বাড়ি যাই। এক মাস পরে এসে তোদের বিয়ে খেয়ে যাবো।

রাজপুত্র বলে, তা হবে না দাদি মা। তোমাকে বাড়ি যেতে দেবো না। আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। এই এক মাস তুমি খাবে দাবে আর ঘুমাবে। দেখতে দেখতেই চলে যাবে একটি মাস।

নাগপুত্র বিড়ালের মুখে এমন কথা শুনে বলে, তা হলে রাক্ষুসী বুড়ির মৃত্যু অনিবার্য। আজ রাতেই তার ভবলীলা সাঙ্গ হবে। বুড়ি কোথায় থাকে আমাকে জানিয়ে দাও তোমরা। এক ছোবলেই বিষদাঁত বসিয়ে দিই বুড়ির পায়ে।

কুকুর বলে, বুড়ির ভবলীলা না হয় সাঙ্গ করলে। কিন্তু শ্রী আংটি উদ্ধার করব কীভাবে? বুড়ির সাথে তো আংটিটিও চলে যাবে কবরে।

নাগপুত্র বলে, সে চিন্তা পরে করা যাবে। আগে আমাকে দেখিয়ে দাও কোথায় কোন ঘরে ঘুমিয়ে আছে রাক্ষুসী বুড়ি। (চলবে)