নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলা

চীন-পাকিস্তান কৌশলগত সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার

Printed Edition

দুনিয়া নিউজ

নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তান ও চীন কৌশলগত নিরাপত্তা অংশীদারিত্ব আরো সুদৃঢ় করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। উভয় দেশ সন্ত্রাসবাদ দমন, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার, অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের এই নতুন মোড় মূলত দুই দেশের নিরাপত্তা কাঠামোর গভীরতা ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার দৃঢ় ইচ্ছাকেই প্রতিফলিত করছে।

পাকিস্তানর স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বৈঠকে গুরুত্বারোপ করেন যে, বৈশ্বিক পর্যায়ে সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করা অপরিহার্য। তিনি স্পষ্টভাবে জানান, যারা সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ বা অর্থায়ন করছে, তাদের বিরুদ্ধে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেয়া জরুরি। পাকিস্তানর নিরাপত্তা সহযোগিতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পাকিস্তান সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।