বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। গতকাল ষান্মাসিক অঞ্চল দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো: তসলিমের সঞ্চালনায় দিনব্যাপী এ বৈঠকে সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন, মাস্টার শফিকুল আলম, কবির আহমদ, মজিবুর রহমান ভূঁইয়াসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। -বিজ্ঞপ্তি।



