ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। কারখানা য়তি হয়েছে অন্তত আট থেকে ১০ কোটি টাকার। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ধামরাই ফায়ার স্টেশন আগুন লাগার সংবাদ পায়। পরে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ধামরাই ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কারখানার নিজস্ব কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডে আহতরা হলেন- মো: মানিক মিয়া (৩৫) ও মো: সিয়াম (২৬)। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় আট থেকে ১০ কোটি টাকার য়তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে য়তির সঠিক পরিমাণ জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে আনার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রা করা সম্ভব হয়েছে।



