কাজী মো: নাহিদ জাতীয় পার্টির মহাসচিব নিযুক্ত

Printed Edition

বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব নিযুক্ত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ। এ ছাড়া কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান।

শনিবার সকালে খিলগাঁওয়ে দলটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, আলহাজ সেলিম মাস্টার, ব্যারিস্টার জুবায়ের হায়দার, ভাইস চেয়ারম্যান কামরুল হুদা, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মোহাম্মদ নজরুল, দফতর সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক, এ ইউ এম মামুন চেধুরী, মো: মহসীন মিয়া, জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, এ কে এম মাইনুল হক, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সদস্যসচিব মেহেদী হাসান প্রমুখ নেতারা। বিজ্ঞপ্তি।