পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৩৫তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরীকে অ্যাকাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
সভায় ২০২৬ শিক্ষাবর্ষের সেমিস্টার ও ট্রাইমেস্টার অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুমোদন প্রদান করা হয়। এ ছাড়া সভায় সকল প্রোগ্রামের স্প্রিং ২০২৫ সেমিস্টার ও সামার ২০২৫ ট্রাইমেস্টারের চূড়ান্ত ফলাফল অনুমোদন দেয়া হয়। সভায় বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রি সম্পন্ন করা ৩৬৮ জন শিক্ষার্থীকে (জুলাই ১৫, ২০২৫ থেকে ডিসেম্বর ০৩, ২০২৫) ডিগ্রি প্রদানের সুপারিশ করা হয়। এ ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে জিওটেকনিক্যাল মেজর সাবজেক্ট অফার করার অনুমোদন দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এম মজিবুর রহমান, জহির আহাম্মেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, অধ্যাপক ড. জহুরুল আলম, অধ্যাপক মো: বজলুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সব বিভাগীয় চেয়ারম্যানসহ অ্যাকাডেমিক কাউন্সিলের অন্য সদস্যরা। বিজ্ঞপ্তি।



