বগুড়া অফিস
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে। গণতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়াই দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
গতকাল শনিবার বেলা ১১টায় বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, সম্মান দেয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় যে কাউকে সম্মান দিতে পারেন। আবার যেকোনো সময় কারো কাছ থেকে সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদেরই অহঙ্কার করা উচিত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অহঙ্কারহীন একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি অত্যন্ত সুন্দর ও দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য।



