বিশেষ সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ পাঁচ হাজার ১৪টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে। আর গতকাল বুধবার পর্যন্ত প্রবাস ও দেশে ছয় লাখ ৫৬ হাজার ২৩৪ জন পোস্টালে ভোট দিয়েছেন। এর মধ্যে প্রবাস থেকে চার লাখ ৭৬ হাজার ৯৭৪ জন এবং দেশের ভেতরে এক লাখ ৭৯ হাজার ২৬০ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া প্রবাস থেকে দেশে পোস্টাল ব্যালট এসেছে তিন লাখ ২৬ হাজার ২০টি।
প্রবাসীদের ভোটের তথ্য : ইসির সংশ্লিষ্ট বিভাগ ও প্রকল্প পরিচালক থেকে জানা গেছে, প্রবাসী বাংলাদেশীদের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে সাত লাখ ৬৭ হাজার ১৮৮টি। ভোটাররা গ্রহণ করেছে সাত লাখ ৫৪ হাজার ৭০৯টি। আর ভোট দিয়েছেন ছয় লাখ ৬১ হাজার ৭৪৩ জন। বুধবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ লাখ ৮৭ হাজার ৬২৬টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে জমা পড়েছে। রিটার্নিং কর্মকর্তারা এক লাখ ১৭ হাজার ৪৭৪টি প্রবাসী পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন।



