বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গতকাল ‘সশস্ত্রবাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনের প্রথম পর্বের কর্মসূচি হিসেবে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল (অব:) হ্লা হেন মং।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর (অব:) মো: মনজিনুল মুবীন, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্ট, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও অন্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের বিশেষ বাণী প্রচার, দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্রবাহিনীর উত্তরোত্তর উন্নতির জন্য বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া, ক্যাম্পাসে আলোকসজ্জা, আবাসিক হল, ফ্যাকাল্টি ও অফিসার্স মেসে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এ ছাড়া ‘সশস্ত্রবাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বগুড়া সেনানিবাসে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। বিজ্ঞপ্তি।



