ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ জোনের ফুলপুর শাখার অধীনে দু’টি এজেন্ট আউটলেট যথাক্রমে হোগলা বাজার, পূর্বধলা এবং ছনধরা বাজার, ফুলপুরে উদ্বোধন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এসভিপি ও ময়মনসিংহ জোনের প্রধান মো: আনিসুর রহমান। শাখা প্রধান হাম্মাদ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষক, আলেম-ওলামা এবং সর্বস্তরের সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যাংকের এসপিও ও জোনের এজেন্ট ব্যাংকিং ইনচার্জ মো: খাইরুল বাদশা। বিজ্ঞপ্তি।



