উত্তরা ব্যাংক আশুগঞ্জ শাখা উদ্বোধন

Printed Edition

উত্তরা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান গত ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সদর থানার সোনারামপুর ওয়ার্ডের চাল বাজারে ব্যাংকের ২৫১তম ‘আশুগঞ্জ শাখা’র উদ্বোধন করেন। উল্লেখ্য, এই শাখাটি ২০২১ সাল থেকে উপশাখা হিসেবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যাংকের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো: রবিউল হাসান এবং উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ অঞ্চল) মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।