জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজা হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মৃতদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
গতকাল জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় দেন ।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেনÑ শাখাওয়াত, সোহেল, আলআমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীরা হলেনÑ চাঁন মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা।
সাজাপ্রাপ্ত সবাই এবং বাদিপ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপরে আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, একটি বিরোধকে কেন্দ্র করে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে শাখাওয়াত ও সোহেল নামে দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটক্ষেতে নিয়ে তাদের নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করে আসামিরা। ওই ঘটনার তিনদিন পর ওই পাটক্ষেত থেকে তাদের তবিত লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে ২০১৬ সালের ১৯ মে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর দীর্ঘ ১০ বছর বিচারিক প্রক্রিয়ায় ১৮ জনের স্ব্যাগ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে গত এই রায় ঘোষণা করেন আদালত।



