উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ৫২টি টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। গতকাল উপজেলার এবিসি মাঠে সংগঠনটির টিউবওয়েল স্থাপন কর্মসূচির আওতায় টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি অসহায় ও দরিদ্র মানুষের জন্য যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চলমান মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, নায়েবে আমির ডা: নজরুল ইসলাম প্রমুখ।



