বিশিষ্ট ব্যাংকার মো: জাফর ছাদেক, এফসিএ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতি লাভের আগে মো: জাফর ছাদেক ব্যাংকে এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যাংকের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ডিভিশন (পিএসডি), কমন সার্ভিসেস ডিভিশন (সিএসডি) এবং ব্র্যান্ডিং অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
মো: জাফর ছাদেক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি কৃতিত্বের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যাংকিং খাতে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন জাফর ছাদেক একজন অভিজ্ঞ আর্থিক পেশাদার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।
সিএফও হিসেবে তার নেতৃত্বে, শাহ্জালাল ইসলামী ব্যাংক বিগত কয়েক বছর ধরে সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য আইসিএবি, আইসিএমএবি এবং আইসিএসবি থেকে স্বর্ণ পদক (প্রথম স্থান) অর্জন করেছে। ব্যাংকটি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে সার্ক দেশগুলোর মধ্যে প্রথম স্থান (স্বর্ণ পদক) অর্জন করেছে, যা করপোরেট সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি। বিজ্ঞপ্তি।



