ডুয়েটের প্রোভিসি হলেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা

Printed Edition

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের তৃতীয় প্রোভিসি হিসেবে মঙ্গলবার যোগ দিয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। এরপর গতকাল সকালে তিনি ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছাবিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, দফতর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত প্রোভিসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ডুয়েটের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল ও টেকসই করতে সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। আমি বিশ্বাস করি, নবনিযুক্ত প্রোভিসি দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অবদান রাখবেন। ডুয়েটের সক্ষমতা বৃদ্ধিতে এবং ডুয়েটকে শিক্ষার্থীবান্ধব, গবেষণাকেন্দ্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অধ্যাপক ড. রুমা নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দের খোলা গ্রামে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম হারুন অর রশিদ এবং মা রেহানা পারভীন। স্বামী ড. আহসান হাবীব সিটি ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জননী। বিজ্ঞপ্তি।