শেফাক মাহমুদ বুটেক্স
কালের অমোঘ নিয়মে নতুনের আগমনে পুরাতনকে বিদায় জানাতে হয়। ২০২৫ সাল বিদায় নিয়েছে। এ এক বছরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাস ছিল মানবিক উদ্যোগ, একাডেমিক অগ্রগতি, আন্দোলন-প্রতিবাদ, প্রশাসনিক সিদ্ধান্ত, সংঘর্ষ, শোক ও অর্জনের বহুস্তরীয় ঘটনার সাী। কেমন কাটল বুটেক্সের ২০২৫ ফিরে দেখা যাক সালতামামিতে।
মানবিক উদ্যোগ, ক্যাম্পাস জীবন ও সংস্কৃতির আবহ
বছরের শুরুতেই মানবিক উদ্যোগে এগিয়ে আসে বাঁধন বুটেক্স ইউনিট। ঢাকার পথশিশু ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা হয় মানবিকতার বার্তায়। শিার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উদ্যোগ ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরি করে। একই সময়ে ক্যাম্পাস জীবনের আবেগঘন ও মানবিক এক অনুষঙ্গ হয়ে ওঠে ‘মধু’ নামের কুকুরটি। ছাত্র, শিক, কর্মকর্তা ও কর্মচারীদের সবার সাথে নিবিড় সম্পর্ক গড়ে ওঠা এ মিশুক প্রহরী যেন বুটেক্সের নীরব প্রতীক হয়ে ওঠে।
জানুয়ারিতে জিএমএজি ওসমানী হল মাঠে আইটিইটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় উৎসবমুখর পরিবেশে। পাশাপাশি দা’ওয়াহ কমিউনিটির উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও ইসলামী আলোচনা, একাত্তর সাংস্কৃতিক সংঘের ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৩.০’, জাতীয় বিতর্ক উৎসব, দীপাবলি-শ্যামা পূজাসহ নানা আয়োজন বছরজুড়েই ক্যাম্পাস সংস্কৃতিকে প্রাণবন্ত রাখে।
সাংবাদিকতা, প্রকাশনা ও সংগঠনের সক্রিয়তা
বছরের শুরুতেই প্রকাশিত হয় বুটেক্স সাংবাদিক সমিতির দ্বিতীয় ম্যাগাজিন ‘নবদর্পণ’। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সাজানো এ ম্যাগাজিন শহীদদের প্রতি উৎসর্গ করা হয়, যা ক্যাম্পাস সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠে।
ভর্তি পরীার সময় পরীার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়ে তথ্য সহায়তা, মোবাইল-ব্যাগ সংরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে বুটেক্স সাংবাদিক সমিতি।
একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত পরিবর্তন
২০২৫ সালে একাডেমিক েেত্র একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। শিার্থীদের দাবির পরিপ্রেেিত পরীার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে নতুন পদ্ধতি চালু করা হয়, যেখানে পরীার্থীর রোল বা আইডি নম্বর গোপন রাখা হয়।
প্রতিষ্ঠার ১৪ বছর পর প্রথমবারের মতো চালু হয় বুটেক্সের নিজস্ব বাস ‘রেশম’ যা শিার্থীদের নিয়মিত যাতায়াতে কিছুটা স্বস্তি আনে। নতুন বিভাগ হিসেবে চালু হয় টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। ওয়েট প্রসেস ল্যাব আধুনিকায়ন, কাসরুমে পোডিয়াম ও কম্পিউটার সংযোজন, নতুন প্রভাষক নিয়োগ এবং চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ সব মিলিয়ে একাডেমিক ও প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের ছাপ স্পষ্ট হয়।
এডিবির অর্থায়নে বহুতল ভবন নির্মাণ, চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে সাত শিার্থীর সাফল্য এবং গবেষণা অনুদানপ্রাপ্তি বুটেক্সের একাডেমিক সম্ভাবনাকে আরো দৃশ্যমান করে।
আন্দোলন, প্রতিবাদ ও রাজনৈতিক টানাপড়েন : ফেব্রুয়ারিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে শিার্থীরা বিােভে নামেন। এপ্রিল মাসে গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেন বুটেক্স শিার্থীরা।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদ, ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন, প্রকৌশল অধিকার আন্দোলনে লংমার্চে হামলার প্রতিবাদে কাস-ল্যাব বর্জন বছরজুড়েই প্রতিবাদের ধারাবাহিকতা ল করা যায়। জুলাই আন্দোলনের স্মৃতি বহন করে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই প্রকাশ।
সংঘর্ষ, শৃঙ্খলা ও নিরাপত্তা প্রশ্ন : বুটেক্স-ঢাকা পলিটেকনিক সংঘর্ষের তদন্ত শেষ হলেও শাস্তি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সে সংঘর্ষে আহত উৎসব পাল চিকিৎসা নিয়েও এক চোখের দৃষ্টিশক্তি হারান, যা ক্যাম্পাসজুড়ে গভীর আলোড়ন সৃষ্টি করে।
প্রশাসন, স্বচ্ছতা ও শিার্থীদের ভোগান্তি : বাজেট গোপন রাখা, ফি আদায়ে বিবরণ না থাকা, যানবাহন সঙ্কট, ক্যান্টিন অব্যবস্থাপনা এবং আউটসোর্সিং কর্মচারীদের বেতন জটিলতা এসব বিষয় শিার্থী ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি করে। ভূমিকম্পের ঝুঁঁকিতে ১১ দিনের জন্য কাস-পরীা বন্ধ ও হল ত্যাগের নির্দেশ শিার্থীদের ভোগান্তি বাড়ায়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় হল চালু করা হয়।
অর্জন, সাফল্য ও ঐতিহাসিক মুহূর্ত : টেক্সটাইল ট্যালেন্ট হান্টে তিন ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন, জাতীয় টেক্সটাইল অলিম্পিয়াড, ক্যারিয়ার ফেয়ার, টেক্সমেক এক্সপো, টেক্সভার্স, টেম ইন্টিগ্রেশন বি, ফ্যাশন ওডিসি এসব আয়োজন বুটেক্স শিার্থীদের সমতা তুলে ধরে।
আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য আসে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ ড. আব্বাস উদ্দিন শায়কের বিজয়ে। ৪৫তম বিসিএসে ১৩ শিার্থীর ক্যাডার হওয়া বুটেক্সের জন্য গর্বের অধ্যায় হয়ে ওঠে।
বছরের শেষ প্রান্তে ইতিহাস গড়ে বুটেক্সের প্রথম সমাবর্তন। ২৭ ডিসেম্বর চার হাজারের বেশি শিার্থী ডিগ্রি লাভ করেন এবং ৪১ জন পান গোল্ড মেডেল। একই সময়ে যাত্রা শুরু করে বুটেক্স অ্যালামনাই ইউএসএ।



