রয়টার্স
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত একটি অংশে চীনাদের পরিচালিত এক রেস্তোরাঁয় বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন চীনের নাগরিক ও বাকি ছয়জন আফগান। সোমবার কাবুলের শাহর-এ-নও এলাকার রেস্তোরাঁটিতে ঘটা এ বিস্ফোরণে এক শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানান, এলাকাটিতে বহু সরকারি দফতরের ভবন, দূতাবাস ও শপিং কমপ্লেক্স আছে। এলাকাটিকে শহরের অন্যতম নিরাপদ স্থান বলে বিবেচনা করা হয়। ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা এ হামলার দায় স্বীকার করেছে।



