শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত

Printed Edition

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির ৯৩তম সভা ৯ সেপ্টেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ্ পরিপালনের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ে শরিয়াহ্ আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন দেয়া হয়। সভায় শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির সদস্য মুফতি মো: আব্দুর রাজ্জাক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরিয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো: আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।