পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুর-৫ সংসদীয় আসনে গত রোববার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার যাচাই-বাচাই শেষে ঋণখেলাপি ও কর ফাঁকির অভিযোগে আমজনতার দল মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ এবং বাকি ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো: হযরত আলী, জাতীয় পার্টির মো: আব্দুল গফুর কাজী, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক, জাতীয় নাগরিক পার্টির মো: আব্দুল আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো: আব্দুল কাদের চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো: রুস্তম আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো: আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এ কে এম কামরুজ্জামান এবং বিএনপির আরো এক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু।
আমজনতার দল মনোনীত প্রার্থী মো: ইব্রাহিম আলী মণ্ডলকে যাচাই বাচাই শেষে ঋণখেলাপি ও কর ফাঁকির অভিযোগে অবৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন রিটার্নিং অফিসার।



