আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ২৭০তম বিশেষ সিন্ডিকেট সভা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কুমিরার ক্যাম্পাসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদনের উদ্দেশ্যে এ বিশেষ সিন্ডিকেট সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বিওটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁঁইয়া, বিওটি সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান এবং আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:)। সভায় বিভাগীয় চেয়ারম্যান ক্যাটাগরির সদস্য, হাদিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম, ফাইন্যান্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক এ. কে. এম. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



