পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম

Printed Edition
প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনী সদর দফতরে নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন   :  পিআইডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনী সদর দফতরে নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন : পিআইডি

পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল হয়েছেন নৌবাহিনী খোন্দকার মিসবাহ উল আজীম। গতকাল বিমানবাহিনী সদর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফ উদ্দিন এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। -আইএসপিআর।