ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইংলিশ ফর স্পিকারস অফ আদার ল্যাংগুয়েজ বিভাগের ছাত্র আবু তালহা ঞধপযুপধৎফরধসুড়ঢ়ধঃযু নামে একটি গুরুতর রোগে আক্রান্ত। তার বাবা মো: আনোয়ার হোসেন, একজন সাবেক সিনিয়র শিক্ষক, যিনি ঢাকার জুরাইন আশ্রাফ মাস্টার উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তালহা বাঁচতে চান। চিকিৎসকদের মতে, তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় এবং সিঙ্গাপুরে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা। তালহা এবং তার পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়, তাই তারা সবার সাহায্য চেয়েছেন। তালহার সহপাঠীরা জানিয়েছেন, ২০২১ সালে ভারতে তার প্রথম হার্ট অপারেশন হয়েছিল, যা সফল হয়নি। ২০২৩ সালে দ্বিতীয়বার ভারতে যাওয়ার সময় চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্র দ্বিতীয় অপারেশনের জন্য উপযুক্ত নয় এবং তাকে উচ্চ ডোজের ওষুধে রাখা হয় যাতে বুকের ব্যথা নিয়ন্ত্রণে রাখা যায়। তবে ২০২৪ সালে ভারতের ভিসা জটিলতার কারণে তালহা সেখানে চিকিৎসাসেবা গ্রহণে অক্ষম হন। তারা জানান, তালহার হৃদস্পন্দন ১৫০-২০০ ইচগ পর্যন্ত বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরে তালহার পরিবার এভারকেয়ার হাসপাতালে অপারেশন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ২৮ সেপ্টেম্বর রাতে অপারেশনের মাত্র ২০-৩০ মিনিটের মধ্যে চিকিৎসকরা জানান যে, অপারেশন চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই সময়ের মধ্যে তালহার হৃদযন্ত্র সচল রাখতে তিনবার ডিসি শক প্রদান করা হয়। এরপর, ৩০ সেপ্টেম্বর তালহাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, যেখানে দু’দিন থাকার পর তাকে পপুলার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নতুন করে দেখায় তার লিভারে সংক্রমণ ধরা পড়ে এবং সে সময়ে তাকে আট ব্যাগ হোয়াইট ব্লাড সেল দেয়া হয়। বর্তমানে তালহা আইসিউতে ভর্তি রয়েছেন। যোগাযোগ ও সাহায্য পাঠানোর তথ্য :
Islami Bank Bangladesh PLC, Account : 2050
240 02 03598101, Name: MD. AMIR
HOSSAIN, Branch : Khilgaon Br, Dhaka,
Routing No : 125273675|



