সিলেট ব্যুরো
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান বলেছেন, একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়কারী নন, তিনি সমাজের বিবেক। চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও পেশাগত সততা একটি আদর্শ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই মাহে রমজানের শিক্ষার আলোকে চিকিৎসকদের মানবিক সেবা ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। এতে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশস্ত হবে।
গত বৃহস্পতিবার ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট জেলা ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে চিকিৎসকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনডিএফ সিলেট জেলা সভাপতি প্রফেসর ডা: ফজলুর রহীম কায়সারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: জাহিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা: ইসমাইল পাটোয়ারী, এনডিএফের কেন্দ্রীয় সহসভাপতি প্রফেসর ডা: আবুল হাশেম চৌধুরী, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: আবেদ হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা: সালেহ আহমদ শাহীন, এনডিএফ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ সভাপতি প্রফেসর ডা: খালেদ মাহমুদ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা: অসুল আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল (অব:) ডা: ইফতেখার জামান, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা: মাহবুবুল আলম ও বিশিষ্ট সমাজসেবী ড. নূরুল ইসলাম বাবুল।


