২০২৬ সালের জানুয়ারিতেই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে সদ্য অনুমোদন পাওয়া মাস্টার অব ফার্মেসি (এম. ফার্ম) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সপ্তাহেই ভর্তির ফরম বিতরণ করা হবে। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর, ২০২৫ বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন লিখিতভাবে বেসরকারি বিশ^বিদ্যালয় আইন, ২০১০ এর ২৪(৩) ধারা অনুসারে আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে মাস্টার অব ফার্মেসি (এম. ফার্ম) প্রোগ্রাম অনুমোদন প্রদান করে। ৪০ ক্রেডিট আওয়ার্সের এই প্রোগ্রামটি দ্বৈত সেমিস্টারেও কোর্স ও থিসিস ভিত্তিতে পরিচালিত হবে।
এক বছরের এই প্রোগ্রামটি জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্প্রিং সেমিস্টার এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অটাম সেমিস্টার হিসেবে গণ্য হবে। ফার্মেসি বিভাগের সিনিয়র শিক্ষকদের মাধ্যমে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম মাস্টার অব ফার্মেসি (এম. ফার্ম) পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।


