ডিএমপির মাসিক অপরাধ সভায় সেরা থানা ও কর্মকর্তা উত্তরার

Printed Edition
ডিএমপি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার :  নয়া দিগন্ত
ডিএমপি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার : নয়া দিগন্ত

বাসস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মে মাসের কার্যক্রম মূল্যায়নে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। থানাগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে উত্তরা পশ্চিম থানা এবং টানা দ্বিতীয়বারের মতো ডিএমপির ৫০ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর। গতকাল বুধবার ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে সভায় পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শ্রেষ্ঠ থানার পাশাপাশি সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি। শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানার মো: সামছুদ্দৌহা এবং পল্টন মডেল থানার অমিত কুমার বিশ্বাস। এদিকে শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী থানার মো: আখতারুজ্জামান মণ্ডল পলাশ এবং খিলগাঁও থানার দেবাশীষ চক্রবর্তী।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: ফজলুল করিম।

অন্যদিকে ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন দারুসসালাম ট্রাফিক জোনের মো: দেলোয়ার হোসেন এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের মো: রাসেল আলম।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।