ইবনে সিনা ট্রাস্ট এবং সমবায় অধিদফতরের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী সমবায় অধিদফতরের সব স্টাফ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টরা ইবনে সিনার সব শাখা থেকে মেডিক্যাল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং সমবায় অধিদফতরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মো: নবীরুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন সমবায় অধিদফতরে উপনিবন্ধক (প্রশাসন) মোহাম্মদ সফিকুল ইসলাম, উপনিবন্ধক (অর্থ) মো: আহসান হাবিব, উচ্চমান সহকারী (প্রশাসন) তানজিলা আক্তার এবং ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র এজিএম অ্যান্ড অ্যাডমিন ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম, ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাসুদ, করপোরেট নর্থ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আবু আব্দুল্লাহ রাসেল, মেডিক্যাল কলেজ হাসপাতালের মার্কেটিং ইনচার্জ শামসুজ্জামান, অফিসার, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট রাকিব উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।



