বিনিয়োগকারী, রেগুলেটর এবং স্টেকহোল্ডারদের নিয়ে দেশের প্রথম সোশ্যাল বন্ডের সফল সমাপ্তি উদযাপন করেছে ব্র্যাক ব্যাংক। এ ল্েয একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি। আয়োজনে বাংলাদেশে একটি শক্তিশালী ও বহুমুখী বন্ড মার্কেট গড়ে তোলার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি। এক হাজার কোটি টাকা মূল্যমানের ‘ব্র্যাক ব্যাংক সোশ্যাল সাবঅর্ডিনেটেড বন্ড’-এর পুরো অর্থই ৬৬৫ জন বিনিয়োগকারী সাবস্ক্রাইব (ক্রয়) করেছেন, যার মধ্যে ৫৯৩ জনই ব্যক্তিবিনিয়োগকারী।
গত ৯ সেপ্টেম্বর ‘পায়োনিয়ারিং ইমপ্যাক্ট : সেলিব্রেটিং বাংলাদেশ’স ফার্স্ট সোশ্যাল বন্ড’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। এই যুগান্তকারী উদ্যোগটিকে স্বীকৃতি দিতে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতের ঊর্ধ্বতন ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।
ব্র্যাক ব্যাংকের ‘সোশ্যাল বন্ড ফ্রেমওয়ার্ক’-এর অধীনে ইস্যু করা এই বন্ডটি আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ‘আইসিএমএ সোশ্যাল বন্ড প্রিন্সিপালস ২০২৫’ অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এই ফ্রেমওয়ার্কটি বিশ্বের অন্যতম বৃহৎ সেকেন্ড পার্টি অপিনিয়ন (এসপিও) প্রদানকারী সংস্থা ‘এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস’ কর্তৃক স্বাধীনভাবে যাচাই করা হয়েছে। বন্ডটি ব্যাসেল-৩ (ইধংবষ ওওও) নীতিমালার অধীনে ব্যাংকের টিয়ার-২ (ঞরবৎ-ওও) মূলধন ভিতকে শক্তিশালী করার পাশাপাশি সংগৃহীত অর্থ সরাসরি নির্দিষ্ট কিছু সামাজিক খাতে বিনিয়োগ নিশ্চিত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: আনিছুর রহমান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ এবং মো: নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার। বিজ্ঞপ্তি।



