সিবিএস
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনে জয়লাভ করেছেন ইলহান ওমর। এর মাধ্যমে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে দলীয় প্রার্থী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার টিকিট নিশ্চিত করলেন। ইতঃপূর্বে তিনি এই আসন থেকে চার মেয়াদে কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সাল থেকে মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করে আসছেন ইলহান ওমর। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই বাছাই নির্বাচনে তিনি ৮০ শতাংশেরও বেশি ভোট পান। পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে এই এলাকাটি ডেমোক্র্যাটদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলি টি লে, আবেনা ম্যাকেঞ্জি, লাটোনিয়া রিভস ও নাট শ্লুটার। নির্বাচনী লড়াইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির বিরোধিতা করাকে তিনি সর্বদা অগ্রাধিকার দিয়েছেন। বিগত সাধারণ নির্বাচনে ৫০ শতাংশ পয়েন্টের ব্যবধান এবং সর্বশেষ ২০২৪ সালের প্রাইমারিতে ১৩ পয়েন্টের ব্যবধানে জয়ী হন তিনি। ফলে এই দফায় দলীয় প্রার্থিতার লড়াইয়ে তাকে বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। অন্য দিকে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে ৫২.১ শতাংশ ভোট পেয়ে জন নাগেলের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ দিকে সাবেক মার্কিন অ্যাটর্নি জুলি টি লে ‘অপারেশন মেট্রো সার্জে’র সময় সেন্ট পল ফেডারেল আদালতে একটি অনাকাক্সিক্ষত ঘটনামুখে পড়ে আলোচনায় এসেছিলেন। ওই ঘটনার কয়েক সপ্তাহের মাথায় তিনি এই নির্বাচনী প্রতিযোগিতায় যুক্ত হন। এক মাসের কম সময়ের মধ্যে প্রায় ৯০টি অভিবাসনসংক্রান্ত মামলার দায়িত্ব পাওয়ার পর, নিজে অভিবাসী হওয়া সত্ত্বেও তিনি বিচারকের কাছে আদালত অবমাননার দায়ে সাজা চেয়ে অনুরোধ জানান, যাতে অন্তত ২৪ ঘণ্টা নিশ্চিন্তে ঘুমানো যায়। সে সময় পুরো বিচারিক ব্যবস্থা ও কাজের পরিবেশ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।


