ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘খ’-এ শনিবার রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও ঘানা। গ্রুপের হিসাব-নিকাশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে এই ম্যাচের ফলই অনেকটা ঠিক করে দিতে পারে শেষ ৩২-এর পথ। ক্রোয়েশিয়া দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এখনো লড়াইয়ে আছে। প্রথম ম্যাচে পানামাকে ১-০ গোলে হারালেও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ ব্যবধানে হারতে হয়েছে। ফলে গোল ব্যবধান এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ম্যাচে জয় পেলে নকআউটের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে, কিন্তু ড্র বা হার মানে অন্য ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
কোচ জাতকো দালিচের সবচেয়ে বড় ভরসা এখনো অভিজ্ঞ লুকা মদ্রিচ। ৪০ বছর বয়সেও তিনি দলের ছন্দ নিয়ন্ত্রণ করছেন। আক্রমণে থাকবেন আন্দ্রেজ ক্রামারিক ও ইভান পেরিসিক। আর রণে দায়িত্ব থাকবে জোসকো ভাডিয়োলের ওপর। গোলবারে আস্থা থাকছে ডমিনিক লিভাকোভিচের দিকে।
অন্য দিকে ঘানা এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সংগঠিত দল। পানামার বিপে জয় এবং ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র দুই ম্যাচেই তারা কোনো গোল হজম করেনি। কোচ কার্লোস কুইরোজ কৌশলগত ফুটবলের জন্য পরিচিত, তাই এবারো ঘানা গভীর রণ সাজিয়ে পাল্টা আক্রমণের পরিকল্পনা নিতে পারে।
মধ্যমাঠে নেতৃত্ব দেবেন থমাস পার্টি। সামনে অভিজ্ঞ জর্দান আয়েও এবং গতি ও শক্তির উৎস ইনাকি ইউলিয়ামস ক্রোয়েশিয়ার রণকে পরীা নিতে পারেন। দুই দলের মধ্যে এটি প্রথম বিশ্বকাপ সাাৎ। এক দিকে ক্রোয়েশিয়ার সাম্প্রতিক বিশ্বকাপ সাফল্যের ইতিহাস, অন্য দিকে ঘানার রণভিত্তিক আত্মবিশ্বাস সব মিলিয়ে ম্যাচটি হতে পারে কৌশল ও ধৈর্যের লড়াই।



