চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার ফেস্টুন পোড়ানোর ঘটনায় নিন্দা

Printed Edition

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মো: নূরুল ইসলাম বুলবুল। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এ ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে বিঘিœত করার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।

গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার-ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিক্রিয়ায় নূরুল ইসলাম বুলবুল বলেন, এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ড প্রমাণ করে একটি প গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না। তারা বিরোধী মত ও প্রতিযোগিতাকে সহ্য করতে পারে না এবং প্রহসনের নির্বাচনের মাধ্যমে মতা দখলের চেষ্টা চালাতে চান।

তিনি বলেন, ব্যানার-ফেস্টুন পুড়িয়ে কিংবা ছিঁড়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না। আমরা আমাদের নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখতে বলেছি। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, প্রতিপ প্রার্থী তার কর্মী-সমর্থকদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নূরুল ইসলাম বুলবুল আরো বলেন, এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল আলীম বলেন, বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকদের মাধ্যমে ব্যানার-ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলার খবর পাওয়া যায়। পরে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। বিষয়টি প্রার্থী নূরুল ইসলাম বুলবুলকে জানানো হলে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পরামর্শ দেন।