ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে অভিশাপ দিয়ে আলোচনায় আসা ঘানার সেই ওঝা নানা কোয়াকু বনসাম এবার দাবি করলেন, কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে সম্প্রতি ভাইরাল হন এই ঘানাইয়ান ওঝা। তিনি বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব।’ সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল। ম্যাচ শেষে সেই ওঝার দাবি, ‘আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেবো, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে।’ পরের ম্যাচে কেইনের গোলে পানামার বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড।



