চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং দেশের পরিবর্তনশীল শ্রমবাজারের সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’। নেক্সটজবজের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ১০০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। বক্তব্য দেন নেক্সটজবজের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো: আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফের চিফ বিজনেস অফিসার আকতারুল ইসলাম। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ কার্যক্রম। প্রায় ৭৫০টি পদের বিপরীতে দুই হাজার ৫০০ চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেয়ার এবং চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পান। এ ছাড়া আয়োজনে ছিল অভিজ্ঞ পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা, ইন্টার্যাকটিভ কার্যক্রম, র্যাফেল ড্র এবং উন্মুক্ত নেটওয়ার্কিংয়ের সুযোগ। বিজ্ঞপ্তি।



