ঢাবি চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Printed Edition
ঢাবি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান :  নয়া দিগন্ত
ঢাবি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১৩০টি আসনের বিপরীতে ছয় হাজার ৫২১ জন ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চারুকলা অনুষদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।