বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত সোমবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মণের কাছ থেকে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আলহাজ আল এমরান খোকন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো: সরোয়ার আলম খান, সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আজম, বিএনপি নেতা মো: আকবর হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান কবির মিয়াসহ আরো অনেকে।



