আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে গতকাল মঙ্গলবার এ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই’র প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: মাজহারুল আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: শামীম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নির্বাচিত ৫০ জন জেনারেল ব্যাংকিং কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।



