দলীয় কোন্দল ও ইসরাইল লবির অর্থব্যয় নিষ্ফল

ক্যালিফোর্নিয়ায় আয়েশা ওয়াহাবের জয়

Printed Edition

রয়টার্স

ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ তীব্র মতভেদ এবং ইসরাইলপন্থী প্রভাবশালী লবিং গোষ্ঠীর কোটি কোটি ডলারের প্রচারণাকে পেছনে ফেলে মার্কিন প্রতিনিধি পরিষদে (কংগ্রেস) জয় ছিনিয়ে নিয়েছেন প্রগতিশীল রাজনীতিবিদ আয়েশা ওয়াহাব। ক্যালিফোর্নিয়ার একটি আসনের বিশেষ উপনির্বাচনে জয়লাভ করে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার ১৪ নম্বর ইস্ট বে সংসদীয় আসনের এই বিশেষ নির্বাচনে আয়েশা ওয়াহাব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। যৌন নিপীড়নের অভিযোগের মুখে গত এপ্রিলে ওই আসনের তৎকালীন প্রতিনিধি এরিক সোয়ালওয়েল পদত্যাগ করায় আসনটি শূন্য হয় এবং এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সোয়ালওয়েল শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রাথমিক বাছাই বা প্রাইমারি পর্বে আয়েশা ওয়াহাব তার প্রতিদ্বন্দ্বী ও বে এরিয়া রথ্যাপিড ট্রানজিটের (বার্ট) পরিচালনা পর্ষদের প্রধান মেলিসা হার্নান্দেজের চেয়ে ২০ পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু চূড়ান্ত বিশেষ নির্বাচনে তাদের ভোটের ব্যবধান নাটকীয়ভাবে কমে আসে।

প্রায় ৯৫ শতাংশ ভোট গণনার চূড়ান্ত চিত্রে দেখা যায়, ওয়াহাব মাত্র ৬ পয়েন্টের কিছু বেশি ব্যবধান বজায় রেখে জয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। শৈশবে পালক গৃহে (ফস্টার কেয়ার) বেড়ে উঠে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা হওয়া আয়েশা ওয়াহাব জয়ের পর এক প্রতিক্রিয়ায় বলেন, ‘যে লোকালয় আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে, সেখানকার মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমি কাজ করে যাবো। ফস্টার কেয়ার থেকে মার্কিন কংগ্রেসে পৌঁছানোর এই যাত্রা প্রমাণ করে ‘আমেরিকান ড্রিম’ বা মার্কিন স্বপ্নের সার্থকতা।’ উল্লেখ্য, আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আইনসভার ইতিহাসে প্রথম মুসলিম ও আফগান-আমেরিকান নারী প্রতিনিধি।

ইসরাইলপন্থী লবির বিপুল অর্থায়নেও মেলেনি সফলতা

নির্বাচনের প্রাথমিক ধাপে আয়েশা ওয়াহাব সুবিধাজনক অবস্থানে থাকলেও শেষ পর্বে ভোটের সমীকরণ বদলে দিতে মাঠে নামে ইসরাইলপন্থী শক্তিশালী লবিং সংগঠন ‘আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’র সাথে যুক্ত রাজনৈতিক তহবিল বা ‘সুপার প্যাকগুলো’। রাজনৈতিক অনুদান পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্র্যাক আইপ্যাকে’র সূত্রে জানা যায়, মেলিসা হার্নান্দেজের নির্বাচনী প্রচার এবং আয়েশা ওয়াহাবের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় আইপ্যাক-সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রায় ৬৪ লাখ (৬.৪ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে আয়েশা ওয়াহাব অভিযোগ করেন, বিজ্ঞাপনগুলোর মাধ্যমে তার কাজের রেকর্ড বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। ঘটনাটিকে তিনি ‘নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপ এবং অর্থ দিয়ে আসন দখলের অপচেষ্টা’ হিসেবে বর্ণনা করেন।

ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেই নানা সমীকরণ

বাহ্যিক লবিংয়ের পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির ভেতরের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতাও এই নির্বাচনকে বেশ উত্তপ্ত করে তোলে।