কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে একটি পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে সংঘটিত এ ঘটনায় বৃদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতরা হলেন- লেচাঁন উদ্দিন (৭৪), তানজিলা বেগম (২৬), আব্দুল হাসিম চৌধুরী (৩৫), সমেজা বেগম (৪০), আছিমা বেগম, কয়েছ মিয়া ও আছমল আলী। তাদের কুলাউড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।



